**“জনসাধারণ নষ্ট হয় শাসকদের নষ্ট হওয়ার কারণে, শাসকরা নষ্ট হয় আলেমদের নষ্ট হওয়ার কারণে, আর আলেমরা নষ্ট হয় ধন-সম্পদ ও পদ লিপ্সা প্রবল হওয়ার কারণে। দুনিয়ার লোভ এবং ভালোবাসা যাকে পেয়ে বসে, সে তো সাধারণ লোকদেরই অন্যায় কাজে বাধা দিতে পারে না; নেতা ও শাসকদের কি করে বাধা দিবে। আল্লাহই সহায়।” [**ইমাম গাযালী রাহিমাহুল্লাহ, ইহইয়াউ উলূমিদ্দীনঃ ২/৩৫৭]

মাওলানা রুমী (রঃ) বলেন, হে পাপে ঘেরা এ পৃথিবীর মানুষ, তােমরা যত বড় বিদ্বান, যত বড় মাওলানাই হও না কেন, নফছের কাছে তুমি অবশ্যই পরাজিত থাকিবে, যতক্ষণ পর্যন্ত কোন আল্লাহওয়ালার সােহবত ও সাহচর্য না গ্রহণ কর। (আল্লাহর মুহাব্বাত এর ৩টি কিতাব | পৃষ্ঠা-৭৮)

মানুষ যখন দুনিয়াবি সম্পদের পাহাড় গড়ছে, তুমি তখন আপন রবের সন্তুষ্টির পাহাড় গড়ো। মানুষ যখন দুনিয়ার সাগরে ভাসছে, তুমি তখন আল্লাহকে নিয়ে ব্যাকুল হয়ে উঠো। মানুষ যখন বন্ধুদের নিয়ে দিবানিশি ব্যস্ত থাকছে, তুমি তখন আপন রবকে নিয়ে ব্যস্ত থাকো। মানুষ যখন দুনিয়াবি, ক্ষণস্থায়ী কিছু তুচ্ছ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, নেতৃস্থানীয়দের সাথে পরিচিত হতে আদাজল খেয়ে নামছে, তুমি তখন রবের সাথে গভীর সম্পর্ক পাতো এবং চিরস্থায়ী সম্মান ও মর্যাদা লাভের সওদা করো। বই: মনের ওপর লাগাম, ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ)